ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বছরে চার ফসলের ব্রি৯৮ আউশ ধানের বাম্পার ফসলীর সম্ভাবনা -কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • ২৪১ বার

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দিন দিন আমাদের কৃষি জমি কমে যাচ্ছে- বিপরীতে জনসংখ্যা বাড়ছে। পৃথিবীর সবচেয়ে জনবহুল এ দেশের ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান ঠিক রাখতে হলে একই জমি থেকে বছরে বার বার ফসল ফলাতে হবে- বেশি করে ফসল ফলাতে হবে।

তিনি বলেন, সাধারণত ১৪০-১৬০ দিনের মধ্যে ধান হয়। সেই ধান যদি ৯০-১০০ দিনের মধ্যে হয়- তাহলে সেটি বিরাট সম্ভাবনাময়। ব্রি-৯৮ আউশ ধান সেই সম্ভাবনা নিয়ে এসেছে। এ ধান ৯০-১০০ দিনে হচ্ছে- ফলনও বিঘাতে ২৫-৩০ মণ হচ্ছে। এ জাতের ধান সারা দেশে ছড়িয়ে দিতে পারলে খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখবে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে মুশুদ্দি গ্রামে ব্রি-৯৮ জাতের আউশ ধানের ক্ষেত পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নত জাতের অভাব এবং খরা, বন্যা ও অতিবৃষ্টির ঝুঁকির কারণে দেশে এখন আউশ ধান অনেক কমে গেছে- বেড়েছে বোরো ও আমনের চাষ। ইতোমধ্যে আমাদের বিজ্ঞানীরা স্বল্প জীবনকালীন উন্নত জাতের আউশ ধান উদ্ভাবন করেছেন। ব্রি-৯৮ মাঠে খুবই সম্ভাবনা দেখাচ্ছে। এ জাতটি মাঠ পর্যায়ে জনপ্রিয় করতে পারলে দেশে আউশ আবার অন্যতম প্রধান ফসলে পরিণত হবে। একইসঙ্গে এটি লাভজনক ফসল হিসাবে কৃষকের হাসিকে আরও চওড়া করবে।

ব্রি-৯৮ ধান চাষি ইকবাল হোসেন জানান, একই জমিতে বছরে ৪টি ফসল ঘরে তোলা সত্যিকারার্থে কল্পনাতীত ছিল। তিনি ব্রি-৯৮ জাতের এই আউশ ধানটি ২০ দিনের চারাসহ মোট ৯৮-১০০ দিনের মধ্যে কর্তন করেছেন। এর আগে তিনি একই জমিতে বোরো মৌসুমে ব্রি-৯৬ জাতের ধান চাষ করেছিলেন। এখন তিনি আমনে ব্রি-৭৫ লাগাবেন এবং আমন কেটে স্বল্প জীবনকালীন সরিষার আবাদ করবেন।

এ সময় স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বছরে চার ফসলের ব্রি৯৮ আউশ ধানের বাম্পার ফসলীর সম্ভাবনা -কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩