ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নির্বাচনের বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে যা বললেন আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • ১৫৮ বার

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সাক্ষাৎ করতে আসেন সারাহ কুক।

সক্ষাৎ শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ব্রিটিশ হাইকমিশনারকে জানিয়েছি ‘সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ’।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের সাজার বিষয়ে হাইকমিশনারের সঙ্গে কোনো আলাপ হয়নি। তাকে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী যেহেতু গণমাধ্যমে কথা বলেছেন, তাই এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরে জানাব।

আনিসুল হক বলেন, বাংলাদেশের আইনি অবকাঠামোর অনেক কিছুই ব্রিটিশ আইনের ওপর নির্ভরশীল। এখন আইনের ক্ষেত্রে অনেক রকম উন্নয়ন হয়েছে এবং এটা আরও কীভাবে উন্নতি করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে। বিশেষ করে, আমাদের জুডিশিয়াল অফিসার ও আইনজীবীদের প্রশিক্ষণের ব্যাপারে আলাপ করেছি।

তিনি বলেন, এটি একটি রুটিন সাক্ষাৎ ছিল। বাংলাদেশের উন্নয়নের বিষয়ে তার সঙ্গে কথা হয়েছে। সারাহ কুক বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার দিকে তিনি লক্ষ্য রাখবেন।

সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স উপদেষ্টা রফিকুজ্জামান, ব্রিটিশ হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারি (রাজনৈতিক) ভেনেসা বিউমন্ট উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নির্বাচনের বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে যা বললেন আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৯:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩