ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

৫ হাজারের জন্য গরিবের কোমরে দড়ি, অথচ বড় খেলাপিদের ধরা যায় না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • ২০২ বার

গরিব কৃষকরা পাঁচ থেকে ১০ হাজার টাকা ঋণ নিলে কোমরে দড়ি পড়ে, অথচ বড় বড় ঋণ খেলাপিদের ধরা যায় না। তাদের ঋণ পরিশোধ যাতে না করতে হয় সেজন্য শত শত কোটি টাকা খরচ করেন, ঋণ পরিশোধ প্রক্রিয়া ঠেকানোর জন্য বড় বড় আইনজীবী নিয়োগ করেন বড় খেলাপিরা।

সোমবার (৩১ জুলাই) নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর ঋণ পরিশোধ না করার আবেদনের শুনানির সময় ওই ব্যবসায়ীর আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলামকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোনালী ব্যাংকের ঋণ খেলাপির এ মামলার শুনানিতে অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে সোনালী ব্যাংকের মতিঝিল আঞ্চলিক শাখা থেকে ৩২ কোটি টাকা ঋণ নেয় ফজলুর রহমান অ্যান্ড কোং। ২০১৭ সালে প্রতিষ্ঠানের প্রধান ফজলুর রহমান মারা গেলে ঋণ আদায়ে অর্থঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক। এরই মধ্যে সুদসহ এ ঋণের অঙ্ক বেড়ে দাঁড়ায় প্রায় দেড় শ’ কোটি টাকা। দেড় শ’ কোটি টাকার বিপরীতে গত ২৬ বছরে মাত্র ৫ লাখ টাকা পরিশোধ করে প্রতিষ্ঠানটি।

এসব শুনে ব্যবসায়ীর পক্ষের আইনজীবীকে ভর্ৎসনা করেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে ঋণ পরিশোধ না করার আবেদন খারিজ করে ঋণ পরিশোধের নির্দেশ দেন বেঞ্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

৫ হাজারের জন্য গরিবের কোমরে দড়ি, অথচ বড় খেলাপিদের ধরা যায় না

আপডেট টাইম : ১০:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩