ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

দমনপীড়ন চালিয়ে সরকার পতন ঠেকানো যাবে না: মাওলানা ইউনুছ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ১৭২ বার

বিএনপির শীর্ষ নেতাদের ওপর পুলিশি হামলা ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, সরকার দেশকে পরিকল্পিতভাবে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছে। বিএনপির শীর্ষ নেতাদের ওপর আওয়ামী লীগ ও পুলিশের হামলা প্রমাণ করে সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে পড়ছে।

শনিবার (২৯ জুলাই) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ বলেন, বিরোধী দলের নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত বাধাতে চায়। এটা ক্ষমতাসীনদের জন্য নৈতিক পরাজয়। ক্ষমতার মোহে অন্ধ হয়ে কী করছে তারা, সেটা বুঝতেও পারছে না।

মহাসচিব বলেন, বিদ্যমান জাতীয় সংকট নিরসনে সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণ যেভাবে সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে, সরকার পতনই হবে এর পরিণতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, শিক্ষা ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা খলিলুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, বরকত উল্লাহ লতিফ, মাওলানা আরিফুল ইসলাম, মুহাম্মদ আব্দুল আউয়াল মজুমদার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

দমনপীড়ন চালিয়ে সরকার পতন ঠেকানো যাবে না: মাওলানা ইউনুছ

আপডেট টাইম : ১১:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩