ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রেলওয়ের উন্নয়নে ব্রিটিশ সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • ১৪৯ বার

বাংলাদেশ রেল খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে খাতের উন্নয়নে ব্রিটিশ সহযোগিতা পেলে বাংলাদেশ খুশি হবে।

বৈঠকে টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা করা যায়।

শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করাই তার সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে তার সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

বৈঠকে রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে

রেলওয়ের উন্নয়নে ব্রিটিশ সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩