ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সৌন্দর্য বাড়াতে অস্ত্রোপচার করতে গিয়ে বিপাকে উরফি জাভেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • ১৪৫ বার

সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে প্রতিনিয়তই চর্চায় থাকেন উরফি জাভেদ। এবার সৌন্দর্য বাড়াতে অস্ত্রোপচার করাতে গিয়ে বিপাকে পড়েছেন আলোচিত-সমালোচিত এই তারকা। পোশাকের জন্য প্রায় সময়ই বিতর্কের মুখে পড়তে হয়েছে উরফিকে। যদিও তাতে দমে যাওয়ার পাত্রী তিনি নন।

বলিউডে কৃত্রিম পদ্ধতিতে সুন্দর হওয়ার চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। তবে সব সময় যে সেই অস্ত্রোপচার সফল হয়েছে এমনটাও নয়। এ বার চোখে ‘ফিলার’ করিয়ে বিপদে পড়েছেন উরফি। তার চোখের নিচে কালো দাগ দূর করতেই এই পদ্ধতি অবলম্বন করেন তিনি। কিন্তু ভালো করতে গিয়ে উল্টো বিপাকে পড়েন উরফি।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই উরফি চোখের নিচে ‘ডার্ক সার্কেল’ হয়েছে। অতীতে চোখের নিচের এই কালো দাগের কারণে একাধিক বার ট্রোলের শিকার হয়েছেন তিনি। তাই শেষ পর্যন্ত সেই দাগ মেটাতে গিয়ে এখন বেশ আফসোস করছেন এই অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে উরফি লেখেন, আমার চোখের নিচে ডার্ক সার্কেলের কারণে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সেই কারণেই ফিলার করাই। কিন্তু এখন মুখটা দেখতে খুবই বাজে লাগছে।

তিনি আরও লেখেন, নিজের দিকে তাকাতে পারছি না। মেকআপেও যেন ঢাকা যাচ্ছে না।এখন মনে হচ্ছে কেন করলাম?

ছোট বেলা থেকেই চোখের নীচে কালো দাগ নিয়ে সমস্যায় পড়েছিলেন উরফি। সেই কারণেই কালো দাগ কমাতে বেছে নিয়েছিলেন অন্য পথ। তবে সুফল পেলেন না। যদিও খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে বলে আশাবাদী তিনি।

এর আগে, বলিউডে অনেক অভিনেত্রীই কাঁটাছেড়া করে চেহারায় পরিবর্তন এনেছেন। যার মধ্যে আয়েশা টাকিয়া, আনুশকা শর্মা, কাজল, কোয়েনা মিত্র, শিল্পা শেঠি, ক্যাটরিনা কইফের মতো একাধিক তারকার নাম উঠে আসে। কারও ক্ষেত্রে সেটা ভালো ফল দিয়েছে, কারও কারও আবার ক্যারিয়ারও নষ্ট করে দিয়েছে।

সূত্র : আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সৌন্দর্য বাড়াতে অস্ত্রোপচার করতে গিয়ে বিপাকে উরফি জাভেদ

আপডেট টাইম : ১২:৫৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩