ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

অষ্টগ্রামে ডুবন্ত যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেলো দুঃসাহসী যুবক সাবিকুলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • ২৩৩ বার
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ অষ্টগ্রামে পানিতে তলিয়ে যাওয়া নৌ যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেলো দুঃসাহসী সাবিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের। নিহত যুবক উপজেলার আদমপুর ইউনিয়নের বৈরাগীকান্দি গ্রামের আবদুল রহিমের ছেলে।
জানা যায় গত সোমবার একই উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রাম থেকে বাজিতপুর উপজেলার হাছানপুর গ্রামে যাওয়ার পথে ১টি গরু ও নারী-পুরুষ শিশুসহ ৭জন যাএী নিয়ে রওনা হয় একটি পরিবার। দুপুরে ইটনা মিঠামইন অষ্টগ্রাম আবুরা সড়কের ভাতশালা গ্রামের সামনে ব্রিজের নিচে অস্বাভাবিক স্রোতে নৌকাটি ডুবে যায়।
এ দৃশ্য দেখে আবুরা সড়কে বাইকে থাকা পর্যটক সাবিকুল তার বাইক থামিয়ে নৌকায় ডুবে যাওয়া যাত্রীদের বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। এক মহিলা ও এক শিশুকে উদ্ধার করে পুনরায় অন্যদের উদ্ধারে গিয়ে তিনি নিজেই পানিতে তলিয়ে যান। খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের টিম সন্ধ্যায় পানি থেকে সাবিকুলের লাশ উদ্ধার করে।
এ সময় উপস্থিত জনতার ঢল নামে। স্বজন ও উপস্থিত জনতার কান্নায় আকাশ ভারী হয়ে উঠে। মুহুর্তেই দুঃসাহসী যুবক সাবিকুলের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংবাদ সোসাল মিডিয়া ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকই তাকে জাতীয় বীর বলে সম্বোধন , অনেকই যে ব্রিজের নিচে তিনি নিহত হয়েছেন সেই ব্রিজটি তার নামে নামকরণের বিশেষ দাবি জানিয়ে কমেন্ট করছেন।
ঘটনার স্থলে উপস্থিত অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান বিপিএম ও অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে উদ্ধার করা ৭জন যাত্রী ও তাদের পরিবারের ফিরে গেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

অষ্টগ্রামে ডুবন্ত যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেলো দুঃসাহসী যুবক সাবিকুলের

আপডেট টাইম : ০৮:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩