ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মুজিবপিডিয়ার বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • ১৯৩ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বকোষ ‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে ‘মুজিবপিডিয়া’র প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির, নির্বাহী সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন, স্পন্সর সিটি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং এর ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মুজিবপিডিয়ায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে তার দীর্ঘ সংগ্রামের সঠিক তথ্য রয়েছে। প্রধানমন্ত্রী ‘মুজিবপিডিয়া’তে বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কিত লেখাগুলো সংশোধন ও সম্পাদনা করেন। হিস্ট্রি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড বইটি প্রকাশ করেছে এবং আগমী প্রকাশনী বইটির পরিবেশক । এটিতে ৫৯১টি লেখা এবং প্রায় সাড়ে ৭’শ ঐতিহাসিক ছবি রয়েছে।  ৯৭ জন লেখক, গবেষক, ইতিহাসবিদ এবং সাংবাদিক বইটিতে অবদান রেখেছেন।

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, লেখক ও ইতিহাসবিদ মুনতাসির মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, হারুন-উর-রশীদ, আতিউর রহমান, গবেষক ও প্রাবন্ধিক মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, শিক্ষাবিদ ও সাহিত্যিক আবুল মোমেন প্রমুখ বইটিতে লিখেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মুজিবপিডিয়ার বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩