ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিচার বিভাগ দুর্বল হলে রাষ্ট্রকে শক্তিশালী বলা যাবে না : প্রধান বিচারপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ১৭০ বার

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, রাষ্ট্রের তিনটি অঙ্গের একটি হলো বিচার বিভাগ। কোনো রাষ্ট্রের বিচার বিভাগ যদি দুর্বল হয়, তাহলে সেই রাষ্ট্র শক্তিশালী এটা বলা যাবে না। সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সাধারণ জনগণ ন্যায়বিচার প্রার্থনায় আদালতে আসেন।

শনিবার (৮ জুলাই) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, জনগণ যাতে সহজে স্বল্প সময় ও খরচে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি। বিচার বিভাগকে গতিশীল করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেওয়া হচ্ছে। কখনো কখনো প্রেসারও দিচ্ছি।

তিনি বলেন, আমরা হিসাব-নিকাষ করে দেখেছি যে ডিস্পোজালের (নিষ্পত্তি) রেট যদি মোটামুটি ১২৫ শতাংশ করা যায়, তাহলে এখন থেকে ৫-৭ বছরের মধ্যে বর্তমান যে মামলার জট রয়েছে তা আস্তে আস্তে কমে যাবে এবং সহনশীল অবস্থায় আসবে।

পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বকুল ফুলের চারা রোপণ করেন ও জাদুঘর পরিদর্শন করেন। পরে তিনি স্থানীয় আদালতের বিচারকদের সঙ্গে মামলা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন। বিকেলে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহমেদ, বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম বুদু ও সিনিয়র আইনজীবী আব্দুর রহিম খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিচার বিভাগ দুর্বল হলে রাষ্ট্রকে শক্তিশালী বলা যাবে না : প্রধান বিচারপতি

আপডেট টাইম : ০১:২৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩