ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাংবাদিক নাদিম হত্যার বিচার হবে দ্রুতবিচার ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • ২০৪ বার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় দায়ের করা মামলা তদন্ত শেষে দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেছেন, সমাজের প্রত্যেকটা অপরাধই গুরুত্বপূর্ণ। তবে কিছু কিছু অপরাধ যেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমার মনে হয়, এই হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এবং আমি আপনাদের আশ্বস্ত করতে পারি এই বলে যে, তদন্ত শেষ হওয়ার পরে এই মামলা অবশ্যই দ্রুতবিচার আদালতে, দ্রুততম সময়ে অবশ্যই ন্যায়বিচার এবং সুষ্ঠু বিচারের ক্ষেত্রে যেখানে যাওয়া উচিত সেখানেই নেওয়া হবে।

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে সদ্য পদায়নকৃত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত ‘১৫১তম রিফ্রসার প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠানে আইন সচিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন সচিব মো. গোলাম সারওয়ার, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাংবাদিক নাদিম হত্যার বিচার হবে দ্রুতবিচার ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৮:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩