ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অনুষ্ঠানে মঞ্চে হোঁচট খেয়ে পড়লেন বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • ১৫৫ বার

কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনায় তিনি আহত হয়নি। তবে বিষয়টি নিয়ে রসিকতা করেছেন তিনি। খবর এএফপি’র।

বৃহস্পতিবার (১ জুন) ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইডেন। সেখানেই ঘটে এ ঘটনা। এসময় নিরাপত্তা কর্মীরা ৮০ বছর বয়সী প্রেসিডেন্টকে উঠে দাঁড়াতে সাহায্য করেন।

জানা গেছে, অনুষ্ঠানে ৯২১ জন গ্রাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সঙ্গে করমর্দন করতে প্রায় দেড় ঘণ্টা মঞ্চে দাঁড়িয়ে ছিলেন বাইডেন। এক গ্রাজুয়েট ক্যাডেটের সঙ্গে করমর্দন করে আসনে ফেরার সময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি। উঠে দাঁড়িয়ে ছোট কালো বালির ব্যাগের মতো যে বস্তুটির সঙ্গে হোঁচট খান সেটির দিকে ইঙ্গিত করেন।

এ ঘটনার পর হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর বেন লাবোল্ট টুইট করেন, বাইডেন ভালো আছেন। মঞ্চে করমর্দন করার সময় সেখানে একটি বালির ব্যাগ ছিল। সেটিতেই তিনি হোঁচট খেয়েছেন।

এদিকে সন্ধ্যায় হোয়াইট হাউজে ফিরে আসার সময় বাইডেন মজা করে বলেন, আমি বালিভর্তি ব্যাগে আটকা পড়েছিলাম।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ২০২৪ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পুরো ঘটনাটি পাগলামি। এটি অনুপ্রেরণাদায়ক নয়। আপনাকে এই নিয়ে সতর্ক থাকতে হবে।

প্রেসিডেন্ট পদে সবচেয়ে বেশি বয়সী বাইডেন ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে মঞ্চে হোঁচট খেয়ে পড়লেন বাইডেন

আপডেট টাইম : ০১:২৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩