ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

দিনের তাপমাত্রায় গলে যাচ্ছে পিচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • ১৭৪ বার

প্রচণ্ড গরমে বিরামপুরে পাকা রাস্তার পিচ গলে যাচ্ছে। চাকায় পিচ আটকে যাওয়ার কারণে যানবাহন চলছে ধীর গতিতে। রাস্তায় পিচ গলে যাওয়ার সত্যতা নিশ্চিত করে সড়ক বিভাগ বলছে, প্রখর রোদ অব্যাহত থাকলে তারা রাস্তায় মোটা বালি ছিটিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করবেন।

জানা গেছে, প্রায় এক বছর আগে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। প্রখর রোদ ও প্রচণ্ড গরমে রাস্তার অনেক জায়গায় পিচ গলে যাচ্ছে। এতে করে এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চাকায় পিচ আটকে যাওয়ায় চালকরা ধীর গতিতে যানবাহন চালাচ্ছেন।

শুক্রবার দুপুরে দিনাজপুর থেকে ছেড়ে আসা ‘আহাদ এন্টারপ্রাইজ’ বাসের চালক বাসুদেব দাস জানান, দিনাজপুর থেকে বিরামপুর ৫৬ কিলোমিটার রাস্তার বেশির ভাগ অংশের পিচ গলে গেছে। এ কারণে চাকায় পিচ আটকে যাচ্ছে। ফলে তিনি ধীর গতিতে বাস চালিয়ে বিরামপুর পর্যন্ত এসেছেন।

জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আনফ সরকার জানান, প্রখর রোদ ও প্রচণ্ড গরমে রাস্তার বিভিন্ন স্থানে পিচ গলে যাচ্ছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আরো ২/৩ দিন এই তাপমাত্রা অব্যাহত থাকলে গলিত স্থানে মোটা বালু ছিটিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার দিনাজপুরে ৪০.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

দিনের তাপমাত্রায় গলে যাচ্ছে পিচ

আপডেট টাইম : ১০:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩