ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

কৃষক এদেশের প্রাণ, তাই কৃষকের স্বার্থ রক্ষা করা সরকারের লক্ষ্য : খাদ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • ২১৩ বার

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষক এদেশের প্রাণ। আম কিংবা ধান যেটাই চাষ করুক কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে। সরকারের লক্ষ্য কৃষকের পাশে থাকা।

মঙ্গলবার (৩০ মে) নওগাঁর সাপাহারে গোডাউন পাড়া আমবাগানে ২০২৩ মৌসুমে আম সংগ্রহ ও বিপণনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধানে আমনে বাম্পার ফলন হয়েছে, বোরোতে বাম্পার ফলন হয়েছে, আমেও বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের নায্যমূল্য পাচ্ছে। আশা করি আমেও নায্যমূল্য পাবে।

কৃষকের নায্যমূল্য নিশ্চিত করতে চাই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, সবাই সস্তায় খেতে চায়। কৃষকের দুঃখ কষ্ট কেউ বুঝতে চায় না। ফসল ফলাতে তাকে খরার পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়।

বিদেশ থেকে ফল আমদানি না করলে ডলার সাশ্রয় হবে উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, এখন দেশীয় ফলের প্রচুর সরবারহ আছে। দেশীয় ফলের পুষ্টিমান ও বেশি।

বিদেশে ফল রপ্তানির সুযোগ আছে। দেশের আম এখন বিদেশে যাচ্ছে, আম চাষিরা লাভবান হচ্ছে। আম রপ্তানিতে বড় বাধা বিদেশিরা জানতে চায় আম নিরাপদ কি না? আমরা সনদ দেখাতে পারি না। ভবিষ্যতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে আরও বেশি আম রপ্তানি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাপাহারের সহকারী কমিশনার ভূমি শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলে—উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী এবং কৃষি কর্মকর্তা শাপলা খাতুন।

এরপর তিনি জবই বিলে মাছ চত্বর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে জয় বাংলা চত্বর উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

কৃষক এদেশের প্রাণ, তাই কৃষকের স্বার্থ রক্ষা করা সরকারের লক্ষ্য : খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩