ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

ভিসা নীতিকে স্বাগত জানানোয় খুশি যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • ১৮৪ বার

বাংলাদেশ মার্কিন ভিসা নীতিকে স্বাগত জানানোয় খুশি হয়েছে যুক্তরাষ্ট্র। তারা উভয় দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একথা জানান।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক দলের কী করা উচিত বা কী করা উচিত নয়, সে বিষয়ে আমি কোনো কথা বলব না। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করে। আর এ কারণেই বাংলাদেশের নির্বাচন ইস্যুতে নতুন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে।

ম্যাথিউ মিলার বলেন, মার্কিন সরকার ঘোষিত ভিসা নীতিকে বাংলাদেশ থেকে স্বাগত জানানোয় আমরা আনন্দিত হয়েছি। আমরা বিশ্বাস করি, শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার অগ্রগতির জন্য সবচেয়ে স্থায়ী উপায় হচ্ছে গণতন্ত্র। এই কারণেই আমরা এই ঘোষণা দিয়েছি। আমরা উভয় দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।

এর আগে, বুধবার বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আওতায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা মার্কিন ভিসা পাবে না বলে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

ভিসা নীতিকে স্বাগত জানানোয় খুশি যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০১:২৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩