ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

সিলেটের নাজমা যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলের মেয়র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • ২১১ বার

যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলে মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান।

বৃহস্পতিবার (১৮ মে) তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে তিনি ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন। আগামী এক বছরের জন্য কেমডেন কাউন্সিলের মেয়রের দায়িত্ব পালন করবেন নাজমা।

গত বছরের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পেশায় পুষ্টিবিদ নাজমা রহমান। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই দল থেকে প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

ব্রিটেনের ক্যামডেন কাউন্সিলের স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখালেন নাজমা রহমান।

নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকে এমপি নির্বাচিত হন।

নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর বিরল সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।

উল্লেখ্য, নাজমা রহমান সিলেট সিটি করপোরেশনের টানা চারবারের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের স্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সিলেটের নাজমা যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলের মেয়র

আপডেট টাইম : ১১:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩