ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

প্রথম গ্রেড পেলেন পিআইও শামীম ও মাউশির ডিজি ফাহিমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০১৬
  • ৪০৪ বার

প্রধান তথ্য অফিসার (পিআইও) এ কে এম শামীম চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন সচিব সমমর্যাদার প্রথম গ্রেডে (গ্রেড-১) এ পদোন্নতি পেয়েছেন।

বুধবার তাদের এ পদোন্নতি দিয়ে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয় থেকে দুটি আদেশ জারি করা হয়েছে। গত ১ জুন সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার সুপারিশ অনুযায়ী এ দুই কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

১৯৮২ সালের বিসিএস তথ্য (সাধারণ) ক্যাডারের কর্মকর্তা শামীমকে পদোন্নতি দিয়ে প্রধান তথ্য অফিসার পদেই বহাল রাখা হয়েছে। অপরদিকে পদোন্নতির পর ফাহিমা খাতুনকেও মাউশির মহাপরিচালক (ডিজি) হিসেবেই পদায়ন করা হয়েছে। শামীম চৌধুরী এর আগে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা ফাহিমা খাতুন এর আগে ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজে অধ্যাপনা করেছেন। তিনি সমাজবিজ্ঞানের অধ্যাপক। ২০০৯ সালের ৯ আগস্ট তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। এরপর তিনি ২০১৩ সালের ৬ জানুয়ারি চলতি দায়িত্বে মাউশির ডিজি নিয়োগ পান। ফাহিমা খাতুন খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ও সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর স্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

প্রথম গ্রেড পেলেন পিআইও শামীম ও মাউশির ডিজি ফাহিমা

আপডেট টাইম : ১১:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০১৬