ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পুলিশ মাদকে জড়ালে কোনো ছাড় নয়: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ১৯৪ বার

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।

বুধবার (১৭ মে) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পুলিশ সদর ত্রৈ-মাসিক কনফারেন্সের প্রথম দিনের অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের ভালো কাজের জন্যই স্বাভাবিক রয়েছে এবং পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা দিন দিন বেড়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী পুলিশ সদস্যদের আরও সচেষ্ট হতে হবে। সার্ভিস ডেলিভারি সেন্টার হিসেবে থানাকে গড়ে তুলতে হবে। থানায় জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের অনেক সাফল্য রয়েছে। জঙ্গিরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, অনলাইনেও তারা সক্রিয়। তাই জঙ্গি দমন কার্যক্রম অব্যাহত রাখতে সাইবার পেট্রোলিং আরও জোরদার করতে হবে। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

আগামী ঈদুল আযহা নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে দেশবাসী যাতে উদযাপন করতে পারেন সে জন্য এখন থেকেই কার্যক্রম গ্রহণ করতে হবে পুলিশকে। এ ক্ষেত্রে ঘরমুখো মানুষের যাতায়াত এবং কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন করার দিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে।

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম তিন মাসের (জানুয়ারি থেকে মার্চ, ২০২৩) পর্যন্ত সার্বিক অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পুলিশ মাদকে জড়ালে কোনো ছাড় নয়: আইজিপি

আপডেট টাইম : ১১:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩