ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ঢাকায় অতিরিক্ত প্রটোকল সুবিধা পাবেন না রাষ্ট্রদূতরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • ১৭১ বার

ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখন থেকে আর বাড়তি প্রটোকল পাবেন না। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতরা এর আগে স্পেশাল সিকিউরিটি ফোর্স সুবিধা পেতেন। তবে এই সুবিধা আর দেয়া হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নত দেশে এটা দেওয়া হয় না।

আমেরিকা, ইইউ, সৌদি আরবে এ সুবিধা দেওয়া হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কাউকে এ সুবিধা দেব না।

এ সিদ্ধান্তের বিষয়ে মোমেন বলেন, সম্প্রতি আরও অনেকে এ সুবিধা চাচ্ছিলেন। এটা একটা প্রেস্টিজের বিষয়। আমাদের এত সম্পদ নেই যে, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে সবাইকে বাড়তি প্রটোকল সুবিধা দেবো। ৫৮ জন রাষ্ট্রদূত সবাই চান এ সুযোগ। আমরা এটা দিতে পারছি না। যার জন্য আমরা ঠিক করেছি কাউকে আর এ সুবিধা দেওয়া হবে না।

তবে রাষ্ট্রদূতরা এই সুবিধা পেমেন্টের মাধ্যমে নিতে পারবেন জানিয়ে মোমেন বলেন, কেউ যদি সুবিধা নিতে চায়-তাহলে ভাড়া করতে পারবেন। বিদেশে এ সিস্টেম আছে। আমাদের সিকিউরিটি ফোর্স দরকার। মেট্রোরেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে; আমাদের নিজেদের নিরাপত্তার প্রয়োজনীয়তাও বেড়ে গেছে।  তিনি আরও বলেন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, সৌদি আরবের মিশন প্রধানরা চাইলে নির্দিষ্ট ফি দিয়ে অতিরিক্ত প্রটোকল সুবিধা নিতে পারবেন।

এদিন সন্ধ্যায় ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমে বলেন, এখন থেকে আর কেউ এসকর্ট সুবিধা পাবেন না। সবাইকে এক লেভেলে আনা হয়েছে। সুবিধা নিতে হলে অন পেমেন্টে যেতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

ঢাকায় অতিরিক্ত প্রটোকল সুবিধা পাবেন না রাষ্ট্রদূতরা

আপডেট টাইম : ০৯:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩