ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এক হাজার এসআই নেবে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • ১৭৭ বার

উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শনিবার ভোর থেকে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে। http://police.teletalk.com.bd/ -এই ওয়েবসাইটে লগইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে।

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ দপ্তর থেকে জানা গেছে, আনুমানিক এক হাজার উপ-পরিদর্শক নিয়োগ হতে পারে। তবে সংখ্যা নির্ধারিত হবে পদের সংখ্যা বৃদ্ধি ও শূন্য পদ থাকা সাপেক্ষে।

পুলিশ সদরদপ্তর জানায়, নিয়োগ পরীক্ষায় আবেদনকারীর বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। এ ছাড়াও প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

এবার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি বেঁধে দেওয়া হয়েছে।

ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনসহ এমন কয়েকটি ধাপ পার হওয়ার পরে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন পাবেন আবেদনকারী।

পুলিশ সদর জানিয়েছে, উপ-পরিদর্শক (এসআই) নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদনকারীর বিরুদ্ধে আর্থিক লেনদেনে জড়িত থাকার তথ্য পেলে তাকে গ্রেপ্তার করে নিয়োগ বাতিল করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এক হাজার এসআই নেবে পুলিশ

আপডেট টাইম : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩