ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ঢাকা নগর পরিবহনের বহরে যুক্ত হবে ১০০ ইলেকট্রিক বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • ১৭৭ বার

চলতি বছরের মধ্যে ঢাকা নগর পরিবহনের বহরে ১০০টি নতুন ইলেকট্রিক বাস সংযোজন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (৯ মে) দুপুরে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় মেয়র এ তথ্য জানান। সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেয়র শেখ তাপস বলেন, ‘যদিও ছোটখাটো কিছু প্রতিবন্ধকতা রয়েছে, তারপরও ঢাকা নগর পরিবহন বীরদর্পে এগিয়ে চলছে। আমরা সুনির্দিষ্টভাবে এসব ছোটখাটো প্রতিবন্ধকতা চিহ্নিত করছি এবং সেগুলো সংশোধন করছি। আপনার জেনে খুশি হবেন যে, এ বছরের মধ্যেই ঢাকা নগর পরিবহনে বিআরটিসির মাধ্যমে ১০০টি ইলেকট্রিক বাস সংযুক্ত করবো।’

তিনি বলেন, ‘এর মাধ্যমে আমরা ঢাকাকে পরিবেশবান্ধব শহর হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারবো। বায়ুদূষণের যে তকমা আমরা শুনি, সেখান থেকেও আমরা এগিয়ে যেতে পারবো, বায়ুদূষণ থেকে মুক্ত হতে পারবো।’

পরীক্ষামূলক চালু করা ২১ নম্বর যাত্রাপথে ট্রান্স সিলভা পরিবহনের বিভিন্ন ধরনের অনিয়ম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছি। ২১ নম্বর যাত্রাপথে ট্রান্স সিলভা ব্যর্থ হয়েছে। সুতরাং এ পুরো যাত্রাপথটি এখন বিআরটিসি দ্বারা পরিচালিত হবে।’

তিনি আরও বলেন, ‘বিআরটিসি সেটা নিতে আগ্রহ প্রকাশ করেছে। এজন্য ট্রান্স সিলভার সব অনুমতি আমরা বাতিল করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা নগর পরিবহনে তাদের যেসব বাস ছিল, যেগুলোর অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলো আমরা জব্দ করবো। সুতরাং ২১ নম্বর যাত্রাপথ ও ২৬ নম্বর যাত্রাপথ বিআরটিসি দ্বারা পরিচালিত হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

ঢাকা নগর পরিবহনের বহরে যুক্ত হবে ১০০ ইলেকট্রিক বাস

আপডেট টাইম : ১২:৪৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩