ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আফতাবনগর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • ১৭২ বার

নাগরিক ভোগান্তি কমাতে এবং সেবার মান বাড়াতে রাজধানীতে নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ মে) রাজধানীর আফতাবনগরের এফ ব্লকের ২ নম্বর সেক্টরের চার তলা একটি ভবনে ঢাকা পূর্ব নামে অফিসটির কার্যক্রম শুরু হয়েছে।

এই পাসপোর্ট অফিসের মাধ্যমে রাজধানীর মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা ও হাতিরঝিলসহ মোট ৯টি থানার বাসিন্দারা এর সেবা এবং সুবিধা পাবেন।

নতুন এ পাসপোর্ট অফিস থেকে প্রতিদিন ৫০০-৬০০ জন সেবা নিতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সেবা গ্রহীতারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগারগাঁও পাসপোর্ট অফিসের ওপর থেকে মাত্রাতিরিক্ত চাপ কমানো এবং সেবা সহজ করার লক্ষ্যে রাজধানীতে একাধিক অফিস এবং আবেদন প্রক্রিয়াকরণ সেন্টার (এপিসি) স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যেই রাজধানীর আফতাবনগর এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব (আফতাবনগর) নামে একটি অফিস করা হয়েছে।

কার্যক্রম শুরু হওয়ার পর আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্বের উপ-সহকারী পরিচালক মো. গোলাম ইয়াসিন বলেন, নতুন অফিসটির কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। পাসপোর্ট অফিসে যত সেবা দেওয়া হয় আজ এখান থেকে সব সেবা দেওয়া হচ্ছে। অফিস সময় চলাকালীন যত মানুষ আসবে তাদের আমরা সেবা দিব। তবে প্রতিদিন কম করে ৫০০-৬০০ জন মানুষকে সেবা দিতে পারব বলে আশা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আফতাবনগর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু

আপডেট টাইম : ১২:০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩