ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

রোশান-এশার বিবাহোত্তর সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • ১৮১ বার

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২০ সালের ১১ জুন বিয়ে করেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক জিয়াউল রোশান। তার স্ত্রীর নাম তাহসিন এশা। বিয়ের তিন বছর পর এসে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করছেন এই দম্পতি।

শনিবার (৬ মে) সন্ধ্যায় কাছের বন্ধু ও দুই পরিবারকে নিয়ে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

এ দিন দুপুরে ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এশার সঙ্গে দুটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন রোশান। ক্যাপশনে লিখেছেন, ‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই।’

ওই ছবিগুলোতে রোশানকে দেখা যায় তার প্রিয়তমার হাত মেহেদি পরিয়ে দিতে।

এ প্রসঙ্গে রোশান বলেন, ‘বিয়ে তো অনেক আগেই করেছি আমি। এখন কাছের কিছু মানুষ ও দুই পরিবারের মানুষদের নিয়ে শুধু একটি বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করছি। তবে খুবই সিলেকটিভ কিছু মানুষ এই আয়োজনে উপস্থিত থাকবেন।’

জানা গেছে, ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে রোশানের স্ত্রী তাহসিন এশা। তবে তিনি শোবিজ জগতের কেউ নন। ফেসবুকে দুজনের পরিচয়ের পর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। মাস দুয়েক যাওয়ার পর সম্পর্কে জড়ান রোশান-এশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

রোশান-এশার বিবাহোত্তর সংবর্ধনা

আপডেট টাইম : ১২:৩৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩