ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আমার নানা-দাদা মুক্তিযোদ্ধা, আমার কোটা লাগে না: মিষ্টি জান্নাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ১৫৯ বার

সরকারি চাকরিতে কোটা বাতিলের একদফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ।শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এনিয়ে মুখোমুখি আন্দোলনকারী ও ছাত্রলীগ।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভ্ন্নি বিশ্ববিদ্যালয় এবং রাজধানীসহ সারা দেশে আন্দোলকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটছে।

গতকাল (সোমবার) ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়েছেন।

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরব দেশের বিনোদন জগতের অনেক তারকা।তাদের মধ্যে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই কোটা আন্দোলন নিয়ে।

মিষ্টি জান্নাত ফেসবুকে লিখেছেন, ‘আমার নানা-দাদা মুক্তিযোদ্ধা। আমার কোটা লাগে না। অনেক চাকরি আছে, কেন শুধু সরকারি চাকরিই করতে হবে। আর কিছু কোটা থাকলে সমস্যাটা কী? এত মারামারি কেন?’

অপর এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই, তাহলে আপনি একটা আবর্জনা। রাজাকার। বিশেষ দ্রষ্টব্য- আমি কোটা আন্দোলন নিয়ে কিছু বলিনি ভাই। আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে বলছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমার নানা-দাদা মুক্তিযোদ্ধা, আমার কোটা লাগে না: মিষ্টি জান্নাত

আপডেট টাইম : ০৭:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪