ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে সম্প্রীতির মেলবন্ধন বিশ্বে নজির সৃষ্টি করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ১৬৭ বার

বাংলাদেশের সম্প্রীতির যে মেলবন্ধন তা সারাবিশ্বে নজির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধপূর্ণিমা ২০২৩ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতিবছর যখনই কোনো উৎসব আয়োজন হয় তখন প্রতিটি উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করার এবং নিরাপত্তার সহায়তার নির্দেশনা দিয়ে থাকেন। সে নির্দেশনার আলোকে আমরা বাংলাদেশের সকল ধর্মের সকল বর্ণের লোক একসঙ্গে উৎসব পালন করি। সম্প্রীতির যে মেলবন্ধন আমরা সৃষ্টি করেছি তা সারাবিশ্বে নজির সৃষ্টি করেছে।

তিনি বলেন, কিছু দিন আগে গ্লোবাল টেরিজম ইনডেক্সে (জিটিআই) বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। অনেক দেশ থেকে আমরা ভালো আছি। জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি নিয়েছেন, তার ফলে আজ আমরা দায়িত্ব পালন করে এই অবস্থায় এসেছি। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ শীর্ষ স্থানীয় সাফল্য অর্জন করেছি। এ দেশের মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে। যার ফলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পেয়েছি। পাশাপাশি সকল বাহিনী একসঙ্গে কাজ করেছি। এর ফলে আমরা আজকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন করেছি।

তিনি আরও বলেন, যেকোনো অনুষ্ঠানে সব ধর্মপ্রাণ ভাই-বোন যারা আছেন, তারা নিজের ধর্ম যাতে যথাযথভাবে পালন করতে পারে এজন্য আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা সব সময় প্রদান করে আসছি। প্রধানমন্ত্রী বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার। সে উৎসবে আমরা সবাই একসঙ্গে মিলিত হতে এসেছি এবং তাদের আশ্বস্ত করতে চাচ্ছি— যে কোনো প্রয়োজনে আপনারা পুলিশ বাহিনীকে পাশে পাবেন। যেকোনো প্রয়োজনে আপনারা স্থানীয় পুলিশকে ফোন করতে পারেন, পাশাপাশি ৯৯৯-এ ফোন দিতে পারেন।

রোহিঙ্গা ইস্যু এবং পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের অবস্থানে কী— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, যখনই কোথাও কোনো ঘটনা সংঘটিত হচ্ছে তখনই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং প্রতিটি ঘটনাতেই আমাদের সাফল্য রয়েছে। আপনারা দেখবেন হঠাৎ করে কোনো একটা ক্রাইম রাইজ করে। কিন্তু ক্রমান্বয়ে এ সব অপরাধ ধীরে ধীরে কমে আসছে। আমাদের যা ব্যবস্থা নেওয়ার তা আমরা নিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

বাংলাদেশে সম্প্রীতির মেলবন্ধন বিশ্বে নজির সৃষ্টি করেছে

আপডেট টাইম : ০১:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩