ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ফের খালেদা জিয়া ফের হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ১৭২ বার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে এ বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করবেন।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে ছিলেন তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা।

খালেদা জিয়ার হাসপাতালে নেওয়া খবর পেয়ে তার বাসভবন ফিরোজায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

ফের খালেদা জিয়া ফের হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৯:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩