ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ১৭৮ বার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক এমপি বলেছেন,  তত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত বাতিল করায় সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার বিকল্প কিছু নেই।

তিনি আজ দুপুরে জেলার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মী সভায় এ কথা বলেন।

আনিসুল হক বলেন, দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নেই। কেউ এখন বলতে পারবে না যে হত্যার বিচার হয় না।

তিনি বলেন, বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারেনি, আর তারাই আবার আইনের শাসনের কথা বলে।

আইনমন্ত্রী বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই, বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। এটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আদালত তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল।
সভায় কয়েজন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীও বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৯:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩