ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইসলামের মর্মার্থ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
  • ৩৩৯ বার

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে এক বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ইসলামের মর্মবাণী সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের ধৈর্য্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধরে রাখতে হবে।

শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদ আমাদের একটি সর্বজনীন উৎসব। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে।

সব ভেদাভেদ ভুলে এ দিন সব শ্রেণিপেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তুলে সৌহার্দ, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি।

ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম উল্লেখ করে বাণীতে রাষ্ট্রপতি বলেন, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুনতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এ সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বানও জানান তিনি।

ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেনো ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে সেজন্য দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের স্বচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

বাণীতে রাষ্ট্রপতি প্রত্যাশা করেন, মানবতার মুক্তির দিশারী ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তৎপর্য সবার মাঝে ছড়িয়ে পড়ুবে। বিশ্ব ভরে ওঠবে শান্তি আর সৌহার্দে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইসলামের মর্মার্থ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০১:০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩