ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ ২৪ এপ্রিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • ১৯২ বার

রাষ্ট্রপতি হিসেবে আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মো. সাহাবুদ্দীন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ বিষয়ে অবহিত করেন।

গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্ধিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. সাহাবুদ্দিন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন মো. সাহাবুদ্দিন। ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন তিনি। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ ২৪ এপ্রিল

আপডেট টাইম : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩