ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

সুনামগঞ্জে হাওরে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • ১৯৭ বার

সুনামগঞ্জে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল থেকে সদর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় থেমে থেমে এ শিলা বৃষ্টি হচ্ছে।

তাহিরপুর উপজেলার কৃষক জালাল মিয়া বলেন, হাওরের জন্য এখন বৃষ্টি হওয়াটা খুব জরুরি ছিল। তবে শিলাবৃষ্টি হাওরের বোরো ধানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

জামালগঞ্জ উপজেলার কৃষক ছাত্তার মিয়া বলেন, বৃষ্টির জন্য জামালগঞ্জ উপজেলায় বিশেষ মোনাজাত হয়েছে। অবশেষে বৃষ্টি হয়েছে, তবে সেটা শিলাবৃষ্টি।

সুনামগঞ্জ সদর উপজেলার কৃষক রাকিব মিয়া বলেন, হাওরের জন্য বৃষ্টিটা খুব জরুরি ছিল। তবে যেভাবে শিলাবৃষ্টি হচ্ছে সেটা রাতভর হলে ধানের ক্ষতি হবে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হচ্ছে। তবে এতে হাওরের বোরো ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে হাওরে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

আপডেট টাইম : ১২:২৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩