ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সৌদি-ইরান সম্পর্কের বরফ গলছে, চালু হচ্ছে দূতাবাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • ১৬৯ বার

ইরান ও সৌদি আরবের মধ্যে বৈঠকের ফলে আগামী দুই মাসের মধ্যে দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক চালু করতে এবং দূতাবাসগুলো আবার খুলতে রাজি হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের কর্মকর্তাদের বৈঠক শেষে এ বিষয়ে একমত হয়েছেন তারা। আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে। এছাড়া দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) পরিচালিত সংবাদমাধ্যম নুর নিউজ কিছু ছবি ও ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছে। সেগুলো বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকের বলে উল্লেখ করেছে তারা। ভিডিওতে এসএনএসসির সচিব আলী শামখানির সঙ্গে সৌদি আরব ও চীনের কর্মকর্তাদের দেখা গেছে।

২০১৬ সাল থেকে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রয়েছে। ওই বছর সৌদি আরব ১ দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে, যাদের বেশির ভাগ ছিলেন শিয়া মুসলিম। শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী এক ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালান বিক্ষোভকারীরা। ওই ঘটনার জেরে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্কে ইতি টানে।

এ ছাড়া আট বছরের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে ইরান ও সৌদি আরব। ইয়েমেন সরকারের পক্ষে রয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তাদের বিরুদ্ধে লড়ছেন ইরান-সমর্থিত হুতি যোদ্ধারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি-ইরান সম্পর্কের বরফ গলছে, চালু হচ্ছে দূতাবাস

আপডেট টাইম : ১২:১৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩