ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

৩০ বছর আগে এই মানুষটির প্রেমে পড়েছিলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • ১৮০ বার

রূপালি পর্দায় নাঈম ও শাবনাজ জুটি হয় ১৯৯১ সালের ৪ অক্টোবর। তাদের প্রথম সিনেমা ‘চাঁদনী’। এহতেশাম পরিচালিত এই সিনেমার সুবাদেই তাদের প্রেম-ভালোবাসা। আর ভালোলাগার কথাটি তাদের মুখ ফুটে প্রকাশ্যে আসে তারও কয়েক বছর পর- যা ইতিমধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে তারা বলেছেন।

দু’জনের ভাষ্য, ‘আমরা একে অপরকে পছন্দ করলেও, তা বলার সাহস আমাদের ছিল না। “বিষের বাঁশি” ছবির কাজ করতে গিয়ে আমাদের প্রেমের শুরু। আর ‘লাভ’ ছবির কাজ করতে গিয়ে ভালোবাসা বাড়তে থাকে। তবে শুরুতে আমরা কেউই বিষয়টি একজন অন্যজনকে বুঝতে দিতাম না।’ এভাই এগিয়ে যায় তাদের ভালোবাসা গল্প।

অবশেষে দুই পরিবারের মানুষজনের উপস্থিতিতে শাবনাজদের লালমাটিয়ার বাড়িতে ১৯৯৪ সালের ৫ অক্টোবর সকালে কাবিন ও সন্ধ্যায় বিয়ে করেন এই দুই তারকাশিল্পী। বিয়ের ২৮ বছর পূর্ণ হলোও তাদের ভালোবাসায় একটু ভাটা পড়েনি। আজও সেই আগের মতোই আছে তাদের প্রেম-ভালোবাসার সম্পর্ক। যা শোবিজ অঙ্গনের সবারই জানা।

শোবিজ দুনিয়ার অন্যতম সফল দম্পতি হিসেবে তারা এখনো সুখেই সংসার করে যাচ্ছেন। দীর্ঘ সংসার জীবনে এসেও পুরোনো ভালোবাসার কথা স্মরণ করে চিত্রনায়িকা শাবনাজ তার স্বামী নাঈমকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি ৩০ বছর আগে এই মানুষটির প্রেমে পড়েছিলাম। সেই ভালবাসা বেড়েছে যত্ন, শ্রদ্ধা, সাহচর্য, বন্ধুত্ব এবং আরও অনেক কিছুতে। আজ আবারও প্রেমে পড়লাম।’

নাঈম ও শাবনাজ দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে। তারা হলেন, মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

৩০ বছর আগে এই মানুষটির প্রেমে পড়েছিলাম

আপডেট টাইম : ১১:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩