ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইরাকে ইরানি হামলা বন্ধের আহ্বান জার্মানির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:০২ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • ১৮৩ বার
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের ‘স্থিরাবস্থা’ বিনষ্ট করার অভিযোগ তুলেছেন। সে অঞ্চলে শান্তি বজায় রাখার স্বার্থে ইরানের প্রতি ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বাগদাদে এ আহ্বান জানান।

চলমান ইরাক সফরে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে বেয়ারবক বলেন, ‘ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের শাসক দেখাচ্ছে যে তারা শুধু নিজেদের নাগরিকের ওপর বেপরোয়া ও নিষ্ঠুর দমন-পীড়ন চালিয়েই ক্ষান্ত নয়, পুরো অঞ্চলে নিজের ক্ষমতা ধরে রাখতে দৃশ্যত তারা অনেক মানুষের জীবন এবং আঞ্চলিক স্থিরাবস্থা নস্যাৎ করতেও প্রস্তুত।’

ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আনালেনা বেয়ারবকের ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানের সঙ্গেও দেখা করার কথা রয়েছে।

ইরানের প্রতি ইরাকে ক্ষেপানাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানানোর সময় আনালেনা বেয়ারবক আরো বলেন, ‘এসব (হামলা) পুরোপুরি অগ্রহণযোগ্য এবং তা পুরো অঞ্চলের জন্য বিপদজনক।’

ইরাকে কুর্দি নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে জার্মানির সেনাবাহিনী। ইসলামী জঙ্গি সংগঠন আইএস-এর বিরুদ্ধে লড়াই করার জন্য এই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এখনো রয়েছে দাবি করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরাকের উত্তরাঞ্চলে আইএস যে হাজার হাজার মানুষ হত্যা করেছে, নারী এবং শিশুদের অপহরণ করেছে, সে কথা ভুলে গেলে চলবে না।

জার্মানি ইরাকের পাশে থাকবে জানিয়ে আনালেনা বেয়ারবক বলেন, ‘বিশ্ব সম্প্রদায় সেই গণহত্যা প্রতিহত করেনি, তাই এখন এমন অপরাধের প্রতিকার এবং বেঁচে যাওয়া মানুষদের সুবিচার নিশ্চিত করা এখন আমাদের দায়িত্ব।’

সূত্র : ডয়চে ভেলে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরাকে ইরানি হামলা বন্ধের আহ্বান জার্মানির

আপডেট টাইম : ১১:০১:০২ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩