ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাজনীতির ঊর্ধ্বে থেকে আইনজীবীদের দায়িত্ব পালন করতে হবে: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • ২৩৯ বার

রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, ‘নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। তবে রাজনীতির ঊর্ধ্বে থেকে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।’

ব্হস্পতিবার (২ মার্চ) বিকালে কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

‘আইন পেশাকে’ একটি মহৎ পেশা হিসেবে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আইনি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

রাষ্ট্রপতি হামিদ কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এর আগে তিনি কিশোরগঞ্জে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি এ সময় আদালত চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান কিশোরগঞ্জের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

জনগণ যেন দ্রুত ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে বিচারকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজনীতির ঊর্ধ্বে থেকে আইনজীবীদের দায়িত্ব পালন করতে হবে: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩