ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

রাজধানীর মাছ-মাংসের বাজারে নৈরাজ্য চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • ১৯৩ বার

পোল্ট্রির বাজারে নৈরাজ্য চলছে। কারণ ছাড়াই ২ দিনের ব্যবধানে ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। ছুটির দিনে সোনালী ও লেয়ার কিনতে গিয়েও বিপাকে ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, খামার থেকে হঠাৎ মুরগির যোগান কমেছে। অর্ডার বেড়েছে বিয়ে, বনভোজনসহ নানা অনুষ্ঠানের। এতেও সুখবর নেই মাছ বাজারেও।

প্রতি বছর দেশে শীতের তীব্রতা বাড়লে, অনেক খামারে মুরগি মারা যায়। এর ফলে যোগানে টান পড়ে, বাজারে দামও বাড়ে। এ বছর অবশ্য সে নজির দেখা যায়নি। উলটো ঠান্ডার দাপট কমার সাথে সাথেই রাজধানীতে পোল্ট্রির দাম চড়েছে ব্যাপক।

দুই দিন আগে দেড়শ’ টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লারের দাম ছুটির দিনে ৩০ টাকা বেশি। কেজিতে ৫০ টাকা বেড়েছে সোনালী ও লেয়ারের দর। দেশি মুরগির দামেও স্বস্তি নেই। প্রতি ডজন ফার্মের ডিমের দাম বেড়েছে ৫ টাকা। অথচ কোথাও সরবরাহের কমতি নেই।

এদিকে, উত্তরাঞ্চলে সম্প্রতি মাছের যোগান কম। পানি কমার সুবাদে নাটোরের চলনবিলে আইড়, শোল, রুই মিলছে না বললেই চলে। বাধ্য হয়ে বেশি দরে চাষের মাছ কিনতে বাধ্য হচ্ছেন অনেকে। এ অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, মাছের যোগান স্বাভাবিক হতে সময় লাগবে আরো অন্তত এক মাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

রাজধানীর মাছ-মাংসের বাজারে নৈরাজ্য চলছে

আপডেট টাইম : ১২:০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩