ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইজতেমার সুবিধা দিতে রোববার ‘সারাদিন’ চলবে মেট্রোরেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • ১৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার সুবিধা দিতে রোববার (২২ জানুয়ারি) সারা দিন চলবে মেট্রোরেল। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামীকাল শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। পরদিন রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাতের ইজতেমা।

মেট্রোরেল গত ডিসেম্বরে যাত্রা শুরুর পর আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত দিনের এক বেলা চলাচল করছে। ইজতেমার কারণে এখন দুই বেলায়ই চলবে। রোববার দুপুরে আখেরি মোনাজাত শেষে ইজতেমায় অংশগ্রহণকারীরা বিকাল পর্যন্ত মেট্রোরেলে আগারগাঁও ফিরতে পারবেন। এই পথে যাতায়াতে ভাড়া ৬০ টাকা দিতে হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২০ থেকে ২২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত টঙ্গির তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত উপলক্ষ্যে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ২২ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত এবং বিপরীতক্রমে বিরতিহীনভাবে মেট্রোরেল চলালচল করবে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জানুয়ারি বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

উল্লেখ্য, এর আগে ইজতেমার প্রথম পর্বে মেট্রোরেলে যাত্রীদের ভিড় ছিল ব্যাপক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইজতেমার সুবিধা দিতে রোববার ‘সারাদিন’ চলবে মেট্রোরেল

আপডেট টাইম : ১২:৫৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩