ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

হলি আর্টিজানে সেদিন একটি টেবিল আমাদের নামে বুকিং ছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ১৭৫ বার

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ বানিয়েছেন দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বছর চারেক আগেই সিনেমাটির নির্মাণ সম্পন্ন হয়। মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমাও দিয়েছিলেন নির্মাতা। কিন্তু মুক্তির অনুমতি মেলেনি। বরং সেন্সর বোর্ড সিনেমাটিকে আটকে দেয়।

পরে অবশ্য আপিল করেছিলেন ফারুকী। সেই আপিলের বয়স পেরিয়েছে সাড়ে তিন বছর। কিন্তু কোনো উত্তর পাননি নির্মাতা। এরমধ্যেই একই ঘটনা নিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি বলিউডে মুক্তি পেতে যাচ্ছে ‘ফারাজ’। ফারুকীর দাবি, ‘ফারাজ’ মুক্তির আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে হবে। তার এই দাবির সঙ্গে শোবিজের আরও অনেকেই একাত্মতা প্রকাশ করছেন। ঢাকাই সিনেমার তরুণ নায়িকা জাহারা মিতুও আছেন তাদের দলে।

সিনেমাটি মুক্তির দাবি জানাতে গিয়ে একটি বিস্ফোরক তথ্যও দিলেন এই নায়িকা। জানিয়েছেন ঘটনার দিক তারও হলি আর্টিজানে যাওয়ার কথা ছিল। তার জন্য একটি টেবিলও বুকিং দেওয়া ছিল! তার কথায়, ‘হলি আর্টিজানের একটি টেবিল সেদিন আমাদের নামে বুকিং ছিল।’

মিতু বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার বছর আমি ইসলাম গ্রুপে কর্মরত ছিলাম। ডেনমার্ক থেকে সেদিন জেডিওয়াই ব্র্যান্ড ম্যানেজার পারনিল ও ক্রিসটিন এসেছিলো ফ্যাক্টরি ভিজিট করতে। আমি, মার্চেন্ডাইজিং ম্যানেজার আমিনুর ভাই এবং বায়ার দুজন মিটিং শেষ করে আশুলিয়ার জামগড়া থেকে একটি প্রাইভেট কারে রওনা দিলাম গুলশানের উদ্দেশে। গন্তব্য হলি আর্টিজান। আগে থেকেই আমাদের নামে টেবিল বুকিং দেওয়া ছিলো। ওখানকার ফ্রেঞ্চ ব্রেড আমাদের ইউরোপিয়ান বায়ারদের খুব পছন্দের ছিলো। সেজন্যই সেখানে যাওয়া।’

এই নায়িকার কথায়, ‘‘সেদিন আশুলিয়া থেকে কিছুদূর আগানোর পর আমার পেটে ব্যথা শুরু হলো। আমিনুর ভাইয়ের কানে কানে বললাম, ‘আজ আমার না গেলে হয় না?’ উনি বললেন, ‘স্যার তো রাগ করতে পারে। দায়িত্ব তো আপনার।’ জানি না আমার সেই গলার স্বর পার্নিল বুঝতে পেরেছিলো কিনা, সে বললো ‘আজ আর আমরা বাহিরে না বসি। হোটেল থেকেই কিছু একটা অর্ডার করে খেয়ে নেবো।’ সেদিন এভাবেই আমাদের রক্ষা। আমি নেমে গেলাম উত্তরা আমার বাসার সামনে।’’

বাসায় ফেরার পরের ঘটনা উল্লেখ্য করে তরুণ এই নায়িকা জানান, ‘ইফতার করে, মোবাইল চার্জে দিয়ে নামাজ না পড়েই ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙল তখন দেখি আমার ছোটবোন আমাকে জড়িয়ে ধরে চিল্লাপাল্লা শুরু করেছে। এতোগুলো ফোন দেয়ার পরও ফোন ধরিনি কেনো। ও ফিরছিলো নিউমার্কেট থেকে। বনানীতে সব গাড়ি আটকে দেয়ায় ও বনানী থেকে উত্তরা এসেছিলো প্রচুর কষ্টে আমি বাসায় নাকি গুলশান খোঁজ নেয়ার জন্য।’

মিতু বলেন, ‘এখনও ভাবি যদি সত্যিই ওখানে সেদিন যাওয়া হতো! আমি কি বেঁচে থাকতাম? আমি আর আমিনুর ভাইকে হয়তো দয়া করে ছেড়ে দিলেও দিতো, বায়ার দুজন কি বাঁচতো? এই ঘটনার পর থেকে কোনও রেস্টুরেন্টে বসে থাকা আমার কাছে সেইফ মনে হয় না। আমি খুব আতঙ্কে থাকি রেস্টুরেন্টে গেলে, একটা মানসিক ট্রমা বলা যেতে পারে।’

‘শনিবার বিকেল’ মুক্তির দাবি জানিয়ে মিতু বললেন, ‘‘‘ফারাজকে নিয়ে যখন অন্য ইন্ডাস্ট্রি ছবি বানায়, তবে এটাও ভালো লাগবে যদি সেই সাথে ‘শনিবার বিকেল’টাও আমরা দেখতে পারি। ‘শনিবার বিকেল’ মুক্তি পাক, যদি কোনও সংশোধনের জায়গা থাকে, তবে সেটাও করা হোক।’’

উল্লেখ্য, হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনাটি ঘটে ২০১৬ সালের ১ জুলাই। সেই ঘটনায় ছায়া অবলম্বনে ফারুকীর নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, নাদের চৌধুরী, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

হলি আর্টিজানে সেদিন একটি টেবিল আমাদের নামে বুকিং ছিল

আপডেট টাইম : ১২:৩১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩