ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

ইসলামের আদর্শ জানা ও বোঝা, আমলের পথ সুগম করবে ইজতেমা: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ইসলামের সুমহান আদর্শ জানা, বোঝা ও আমলের পথ সুগম করবে ইজতেমা। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক বাণীতে বিশ্ব ইজতেমা-২০২৩ উপলক্ষে আগত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের স্বাগত জানান তিনি।

বাণীতে তিনি বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামের সুমহান আদর্শ ও আকিদাকে অনুসরণের পাশাপাশি এর প্রচার ও প্রসারের লক্ষ্যে বিশ্ব ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসল্লিদের অংশগ্রহণ এক মহতী উদ্যোগ।

আবদুল হামিদ বলেন, মুসলিম বিশ্বের আলেমদের বয়ান ও আলোচনা থেকে মুসল্লিরা ইসলামের বিধিনিষেধ ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা পাবেন এবং ইসলামের প্রকৃত মর্মার্থ অনুধাবন ও অনুসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, বিশ্ব ইজতেমা ইসলামি উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ প্রতিবছর সফলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করে বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এ জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো শোকরিয়া।’

বিশ্ব ইজতেমা ধর্মপ্রাণ মুসলমানদের দুনিয়া ও আখেরাতের কল্যাণে সঠিক পথে চলার তৌফিক দান করুক এ প্রার্থনা করে তিনি বলেন, ‘মহান আল্লাহ আমাদের সহায় হোন।’-বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

ইসলামের আদর্শ জানা ও বোঝা, আমলের পথ সুগম করবে ইজতেমা: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:৩৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩