ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয় পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার বিকেলে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

চীনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, চীন বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ। বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নসহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের সহযোগিতা তুলে ধরে রাষ্ট্রপতি আশা করেন, আগামীতে বাংলাদেশ ও চীনের  মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ করোনা মোকাবেলায় সহায়তার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে দ্রুত সম্মানের সাথে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে সে ব্যাপারে চীন জোরালো ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে চীনের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট টাইম : ১২:৫১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩