হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি হিসেবে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আগামী এক বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।
৭ জানুয়ারি রাতে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে আইজিপি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানান।
Reporter Name 




















