ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি, বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে, আপনার প্রিয় মা শ্রীমতি হীরাবেন মোদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

হীরাবেনকে একজন গর্বিত মা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি একজন মা, প্রেরণাদাতা ও পরামর্শদাতা হিসেবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিলো।’

তিনি বলেন, ‘আপনার মায়ের সঙ্গে আপনার অত্যন্ত গভীর সম্পর্ক এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রজন্মের পর প্রজন্মের সবার কাছে অনুকরণীয় নজির হয়ে থাকবে। আপনার এ সম্পর্ক গভীর পারিবারিক মূল্যবোধ প্রতিফলিত করে যা আমাদের সমাজ অনাদিকাল থেকে লালন করে আসছে।’

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার বাসসকে এ তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘শ্রীমতি হীরাবেন মোদীর পরলোকগমনের মধ্য দিয়ে আমরা সারল্য, পবিত্রতা ও মূল্যবোধে পরিপূর্ণ এক শতাব্দীর জীবনকালের সমাপ্তি প্রত্যক্ষ করেছি। শোকের এ সময়ে, আপনি, আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং যারা তার গৌরবময় জীবন ও আশীর্বাদে ধন্য হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা।’

প্রধানমন্ত্রী শ্রীমতি হীরাবেন মোদীর বিদেহী আত্মার মুক্তি কামনা করেন।

বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট টাইম : ১২:৩৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২