ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিএনপির ছেড়ে যাওয়া আসনে নৌকার টিকিট পাবেন কারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • ১৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী রোববার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই দিন বিকাল সাড়ে ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনগুলোর উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগ্রহী প্রার্থীরা গত ২৮ ডিসেম্বর থেকে আগামীকাল (শনিবার) বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি বেশ আলোচনায় রয়েছে। কারণ ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।এখন রোববারই জানা যাবে এই নায়িকা নৌকার টিকিট পান কিনা।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ই-মেইলযোগে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা জানান বিএনপির সাত এমপি আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জিএম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

পরে ১১ ডিসেম্বর সশরীরে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির ৬ এমপি। এরপর ১৮ ডিসেম্বর তাদের মধ্যে পাঁচজনের ছেড়ে যাওয়া আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তবে সেদিন এমপি হারুন বিদেশে থাকায় তার পদত্যাগপত্র স্পিকার গ্রহণ করেননি। স্পিকার তখন জানান, হারুনকে সশরীরে এসে পদত্যাগপত্র দিতে হবে। এরপর ২২ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন হারুন। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরে ২৬ ডিসেম্বর হারুনের আসনেও ভোটের তারিখ একই দিনে রেখে তফসিল ঘোষণা করে ইসি। ফলে বিএনপি ছেড়ে যাওয়া ৬ আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি জানিয়েছে, রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে (মহিলা আসন-৫০) ভোটের তারিখ এই ছয় আসনের ফয়সালা হওয়ার পর ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির ছেড়ে যাওয়া আসনে নৌকার টিকিট পাবেন কারা

আপডেট টাইম : ১২:২৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২