ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

দেশে আবাদি জমি কমেছে চার লাখ একর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • ২৩৭ বার

দেশে আবাদি জমি কমছে আশঙ্কাজনকভাবে। ২০০৮ সালে আবাদি জমির পরিমাণ ছিল এক কোটি ৯০ লাখ ৯৭ হাজার একর। এর ঠিক ১১ বছর আগে ২০১৯ সালে দাঁড়িয়েছে এক কোটি ৮৬ লাখ ৮১ হাজার একর। গত ১১ বছরে আবাদি জমির পরিমাণ কমেছে চার লাখ ১৬ হাজার একর।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে ‘কৃষি শুমারি-২০১৯’ জরিপ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমান।

জরিপের প্রকল্প পরিচালক আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশে মোট আবাদি জমির পরিমাণ এক কোটি ৮৬ লাখ ৮১ হাজার একর। যার মধ্যে অস্থায়ী ফসলের জমির পরিমাণ এক কোটি ৬৪ লাখ ২৩ হাজার একর। স্থায়ী ফসলের জমির পরিমাণ ১৯ লাখ ৭০ হাজার একর। এ সময়ে কৃষি জমিতে ফসলের নিবিড়তা বেড়েছে। নিবিড়তা বৃদ্ধির ফলে ক্রমবর্ধমান খাদ্য জোগান বাড়ছে। অপরদিকে ২০০৮ সালের তুলনায় ২০১৯ সালের শুমারিতে আউশ ফসলের চাষের অধীন জমি কিছুটা কমেছে। একইভাবে আমন, বোরো, আলু, গম, ভুট্টা, পাট চাষেও জমির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিকে, মাছ চাষের জমির পরিমাণ বেড়েছে। এরই মধ্যে ১২ লাখ ১২ হাজার ১০৭ একরে গেছে। তবে পুকুরে মাছ চাষের জমির পরিমাণ সবচেয়ে বেশি। এর পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৮১ হাজার একর।

২০১৮ সালের ১৪ এপ্রিল থেকে ২০১৯ সালের ১৩ এপ্রিল পর্যন্ত এ জরিপ চালানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দেশে আবাদি জমি কমেছে চার লাখ একর

আপডেট টাইম : ০১:২৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২