ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, বিকেলে বঙ্গভবনে পৌঁছূলে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রপতি হামিদ বলেন, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ।
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের সহযোগিতা তুলে ধরে রাষ্ট্রপ্রধান আশা করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ আরো সম্প্রসারিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।

সাক্ষাৎকালে জাপানের  নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।  দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত  মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট টাইম : ১২:০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২