ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০১৬
  • ৪৩৬ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিন্মোক্ত বাণী প্রদান করেছেন :

‘‘পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ‘পরিবেশ দিবস ২০১৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। বন ও বন্যপ্রাণী পরিবেশ ও প্রতিবেশের অবিচ্ছেদ্য অংশ এবং মানুষের অস্তিত্বের জন্য অপরিহার্য। বন্যপ্রাণী বিশেষ করে হরিণ, বাঘ, সিংহ, হাতিসহ অন্যান্য প্রাণীর চামড়া, দাঁত, শিং ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গের চাহিদা থাকায় বিশ্বব্যাপী এর বাণিজ্যে প্রসার ঘটেছে।

অবৈধ পাচার ও বেআইনি শিকারের ক্রমবর্ধমান তৎপরতার ফলে দ্রুত হারে হ্রাস পাচ্ছে এসব মূল্যবান প্রাণীর সংখ্যা। বিপন্ন হচ্ছে এদের অস্তিত্ব।

এ পরিপ্রেক্ষিতে এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান ‘এড় ডরষফ ভড়ৎ খরভব!’ যার ভাবার্থ করা হয়েছে ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

সরকার পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণী সুরক্ষায় অত্যন্ত আন্তরিক। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সংশোধন ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ প্রণয়ন করেছে। বন্যপ্রাণী সংরক্ষণসহ বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য হ্রাস করার ক্ষেত্রে আইনটি যথাযথ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

সারাবিশ্বে বর্ধিত জনসংখ্যার চাপ, দ্রুত নগরায়ন, পরিবেশ দূষণ, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, নির্বিচারে বন্যপ্রাণী পাচার ও নিধনের ফলে অনেক প্রজাতির প্রাণীর অস্তিত্ব আজ হুমকির মুখে। পরিবেশ, প্রতিবেশ, বন ও বন্যপ্রাণী রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান জানাই।

আমি বিশ্ব পরিবেশ দিবস ২০১৬ উপলক্ষে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করি।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

আপডেট টাইম : ১১:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০১৬