ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

মাদক মামলায় পরী মণিসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রেখেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এই মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এদিন এ মামলায় সকালে সাক্ষ্য দিতে আসেন জব্দ তালিকার সাক্ষী রাজিব হাসান। জব্দ তালিকার সাক্ষী রাজিব হাসানের জবানবন্দি শেষে পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জেরার জন্য সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করেন। এদিন মামলায় জামিনে থাকা দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

অপরদিকের পরী মণির আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। গত ১২ মে পরী মণির আইনজীবী ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন। এরপর গত ২ জুন আদালত পরী মণির ব্যক্তিগত হাজিরা মওকুফ করেন।

নথি থেকে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট মাদক মামলায় পরী মণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে র‌্যাব। এরপর ওই মামলায় পরী মণিকে তিন দফায় রিমান্ডে নেয় পুলিশ। আদালতে জামিন পেয়ে গত বছরের ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান পরী মণি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

মাদক মামলায় পরী মণিসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত

আপডেট টাইম : ১২:৩৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২