ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালনে বিচার বিভাগ সচেষ্ট আছে ;প্রধান বিচারপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • ২০৬ বার

সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালনে বিচার বিভাগ সচেষ্ট আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুপ্রিমকোর্ট আয়োজিত সংবিধান প্রবর্তিত হওয়ার ৫০ বছর উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, সংবিধানে বিচার বিভাগকে কাঙ্ক্ষিত স্বাধীনতা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে সাংবিধানিক অনুশাসনের আওতায় থেকে রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গ তার নিজ নিজ দায়িত্ব পালন করবে, এটাই সংবিধানের অন্তর্নিহিত চেতনা।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমাদের সংবিধানের সঙ্গে মিশে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩০ লাখ শহীদের রক্ত। সংবিধানে বিচার বিভাগকে দেওয়া হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। সংবিধানের রক্ষক ও পৃষ্ঠপোষক হিসেবে বিচার বিভাগের সঙ্গে নাগরিকদের একটি সম্পর্ক স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, সংবিধান ও আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করে সুপ্রিমকোর্ট। বিভিন্ন সাংবিধানিক সংকটে বিচার বিভাগ তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে।

সংবিধানের ৫০ বছর উপলক্ষে এমন সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, এসব অনুষ্ঠান সংবিধান এবং ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে শুধুমাত্র অবহিত, অবগতই করবে না বরং অনুপ্রাণিত করবে। আমাদের প্রত্যাশা সুপ্রিমকোর্ট সব ক্ষেত্রে সাংবিধানিক ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে অবিচল থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়া, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির  ও সাবেক প্রধান বিচারপতি  মোজাম্মেল হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালনে বিচার বিভাগ সচেষ্ট আছে ;প্রধান বিচারপতি

আপডেট টাইম : ১২:৪০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২