ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

জেনে নিন রেসিপি, শীতে আলুর স্যান্ডউইচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতের সময়টায় মুখরোচক খাবার খেতে অনেকেই পছন্দ করেন। তবে গতানুগতিক মুখরোচক খাবারের পরিবর্তে একটু ভিন্ন কিছু খেতে চাইলে শীতের সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন মজাদার আলুর স্যান্ডউইচ। খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলা যায় ভীষণ মজার এই খাবারটি। জেনে নিন রেসিপি।

উপকরণ: পাউরুটি ৪ পিস, আলু সেদ্ধ দুটি, সয়াবিন তেল এক টেবিল চামচ, কাঁচামরিচ কুচি একটি, আদা বাটা দেড় চা-চামচ, পুদিনা পাতা কুচি তিন টেবিল চামচ, পেঁয়াজ কুচি (মাঝারি সাইজের) একটি, হাফ ক্যাপসিক্যাম কুচি, ছোট গাজর কুচি একটি, হাফ টমেটো কুচি, লবণ পরিমাণ মতো, টমেটো সস, বাটার।

প্রস্তুত প্রণালী: প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিন। এরপর আলুর সঙ্গে টমেটো সস ও বাটার ব্যতীত বাকি সব উপকরণ মাখিয়ে নিন। একটি পাত্রে তেল গরম করে আলুর মিশ্রণটাকে কিছুক্ষণ ভেজে নিন। এরপর একটি তাওয়ায় পাউরুটি হালকা সেঁকে নিন। এবার পাউরুটিগুলোকে মাঝে কেটে নিন কোণাকুণি করে। পাউরুটির মাঝে প্রথমে বাটার লাগিয়ে নিন তারপর টমেটো সস লাগিয়ে নিন। এরপর আলুর মিশ্রণটি পাউরুটির একটি টুকরাতে একটু পুরু করে লাগিয়ে ওপরে পাউরুটির অপর টুকরাটি বসিয়ে দিন।

ব্যস হয়ে গেল মজাদার আলুর স্যান্ডউইচ। শীতের সকাল অথবা বিকেল বেলা গরম চায়ের সঙ্গে উপভোগ করুন মজাদার এই নাস্তা। চাইলে সেদ্ধ আলুর সঙ্গে সেদ্ধ মটরশুটি যোগ করে খাবারটিকে আরো মুখরোচক করে নিতে পারেন।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

জেনে নিন রেসিপি, শীতে আলুর স্যান্ডউইচ

আপডেট টাইম : ১২:২২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২