ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

দুর্নীতিবাজ যে দলের হোক, শাস্তি পেতে হবে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন দুর্নীতিবাজ যে দলের হোক, দুর্নীতি করলে শাস্তি পেতে হবে, এটা নিশ্চিত করতে হবে। আজ শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন আয়োজিত অনুষ্ঠানে এক পূর্বধারণকৃত ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘দুর্নীতি শুধু বাংলাদেশের নয়, এটি একটি  বৈশ্বিক সমস্যা।’

আর্থ সামাজিকসহ প্রতিটি খাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে আবদুল হামিদ বলেন, ‘দুর্নীতি আর উন্নয়ন একসাথে চলতে পারে না। দুর্নীতি সমাজে বৈষম্যের সৃষ্টি করে, অর্থনৈতিক বিকাশ ও উন্নয়নকে বাধগ্রস্ত করে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

আবদুল হামিদ বলেন, ‘দুর্নীতিবাজ, ঘুষখোরদের সামাজিকভাবে বয়কট করতে হবে। দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি দমনে আরও কার্যকর ও সাহসী পদক্ষেপ নিতে হবে।’

অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. মঈন উদ্দিন আব্দুল্লাহ, কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান  এবং মো. জহুরুল হক বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

দুর্নীতিবাজ যে দলের হোক, শাস্তি পেতে হবে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২