ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ধনীদের চেয়ে বেশি ভ্যাট দিচ্ছে অতি দরিদ্ররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে আয় অনুযায়ী অতি দরিদ্ররা ধনীদের চেয়ে বেশি ভ্যাট দিচ্ছে। দরিদ্ররা তাদের আয়ের প্রায় ৮ শতাংশ ভ্যাট দেয় অথচ ধনীরা ব্যয় করে এক শতাংশ। শনিবার (১৯ নভেম্বর) রাজধানীতে র‍্যাপিড তাদের গবেষণা প্রতিবেদন তুলে ধরে।

গবেষণা সংস্থাটির তথ্যমতে, ১৯৯০ সালেও একজন গরীবের মাথাপিছু আয় ছিল এক শতাংশের বেশি। ২০১৬ সালে তা দাঁড়ায় শূন্য দশমিক ২৩ শতাংশে। উল্টোদিকে ধনী ব্যক্তির আয় ১৭ থেকে বেড়ে ৩০ শতাংশ হয়েছে।

এ ব্যাপারে র‍্যাপিডের চেয়ারম্যান গবেষক আব্দুর রাজ্জাক বলছেন, ধনীদের তুলনায় গরীবরা ভ্যাট দিয়ে বেশি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছে। এতে আয়-ব্যয়ের বৈষম্য আরও বাড়ছে।

তিনি বলেন, বর্তমানে পরোক্ষ কর থেকে রাজস্ব আদায়ের ৬৫ শতাংশ আসে। এর চাপ সহ্য করতে হয় ভোক্তাদের, এর মধ্যে দরিদ্রদের টানতে হয় বেশি। এক্ষেত্রে রাজস্ব বোর্ডের দুর্বলতাকে কারণ হিসেবে তুলে ধরছেন গবেষকরা।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে আড়াই লাখের বেশি কিন্তু কর্পোরেট কর দেয় মাত্র ৩৫ হাজার কোম্পানি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ধনীদের চেয়ে বেশি ভ্যাট দিচ্ছে অতি দরিদ্ররা

আপডেট টাইম : ০২:১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২