ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭ দিনেই বেশি সময় লাগবে না সরকার পতন সম্ভব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০১৬
  • ৪৫৫ বার

সরকার পতনে ৩/৪ মাস আন্দোলনের দরকার নেই। ৭ দিনের বেশি সময় লাগবে না।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

তিনি বলেছেন, এ আন্দোলন জনগণ ও মিডিয়াকে সঙ্গে নিয়ে করতে হবে। এ আন্দোলনের কর্মসূচি ম্যাডাম (খালেদা জিয়া) বা যারা পারবে তাদের নিয়ে পরিকল্পনা করতে হবে। যোগ্য নেতৃত্ব আসলেই আন্দোলনের মাধ্যমে পতন ঘটবে সরকারের।

‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক

এ আলোচনা সভায় বিশেষ অবদানের জন্য দেশের বিশিষ্ট ১৫ জন নাগরিককে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়।

হান্নান শাহ বলেন, সার্বভৌমত্ব হারাচ্ছে দেশ। মানুষের অধিকার নিয়ে কথা বলা যাচ্ছে না। কেউ বললেই তার ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। তাকে যেতে হয় কারাগারে; না হয় গুম-খুনের শিকার।

তিনি বলেন, সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদ ও মাহমুদুর রহমানের কী দোষ ছিল? সরকারের দৃষ্টিতে তাদের একটাই দোষ তারা সত্য কথা বলেন। আমি তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

হান্নান শাহ বলেন, তাদের কোনো দোষ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দ্বারা নির্বাচিত না হওয়ায় মুখে যা আসে তাই বলেন। শেখ হাসিনা মিডিয়া ছাড়া যেসব কথা বলেন তা টেপ করে জনগণকে শোনাতে পারলে জনগণ বুঝতে পারতো শেখ হাসিনা কী চিজ।

ইউপি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসন এ তিন ডাকাত মিলে জনগণের ভোট চুরি করেছে। এ নির্বাচন তারা যেভাবে করেছে তাতে ভবিষ্যতে জনগণ ভোটের আগ্রহ দেখাবে না।

তথ্যমন্ত্রীর চাপে অনেক গণমাধ্যম মিথ্যা সংবাদ দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

৭ দিনেই বেশি সময় লাগবে না সরকার পতন সম্ভব

আপডেট টাইম : ১১:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০১৬